জাতীয়

উত্তরায় তিনটি ভবনের আগুন নিয়ন্ত্রণে, ২ জনের মরদেহ উদ্ধার

 উত্তরায় তিনটি ভবনের আগুন নিয়ন্ত্রণে
উত্তরায় তিনটি ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর উত্তরায় তিনটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে দুইজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি নূরে আলম সিদ্দিক বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর সি-শেল আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে চতুর্থ তলার ৩০২ নম্বর কক্ষ থেকে একজন পুরুষ ও এক নারীর মৃতদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

তিনি আরো বলেন, হোটেলে ওই দুই জনই ছিলেন বলে মালিক আমাদের জানিয়েছেন।

উত্তরার ৪ নম্বর সেক্টরে একুশে রেস্তোরাঁর ৪তলা ভবনে প্রথম আগুন লাগে। পরে বাতাসে পাশের একটি তিন তলা ও এর পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অথবা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ভবনগুলোর ভেতরে থাকা জিনিসপত্র সব পুড়ে গেছে। এদিকে, আগুনের ঘটনা তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বলেন, সোমবার ভোর ৫টার দিকে আগুন লাগে—সকাল ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আনা হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এসে কাজ শুরু করা হয়েছে।

তিনি আরো বলেন, চার নম্বর সেক্টরে ৪তলা ভবনসহ পাশের দুটি ভবনে আগুন লাগে। ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেছে।

অগ্নিকাণ্ডে একুশে রেস্তোরাঁ, পাশের সি সেল রেস্তোরাঁ ও পার্টি সেন্টার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সি সেলের নিচতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই রেস্তোরাঁয় অতিরিক্ত ডেকোরেশন ও ফলস সিলিং থাকায় ক্ষতি বেশি হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ