বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পরিচালনার জন্য ‘বাংলাদেশ কমিনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড’ নামে নতুন একটি কোম্পানি হচ্ছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
প্রস্তাবে বলা হয়, এই কোম্পানির মূলধন হবে পাঁচ হাজার কোটি টাকা। এর ৫শো কোটি শেয়ার হবে ১০ টাকা মূল্যের। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সংবাদ ব্রিফিং এ এসব তথ্য জানান। ডাক ও টেলিযোগাযোগ সচিবকে চেয়ারম্যান করে ১১ সদস্য বিশিষ্ট হবে কোম্পানী পরিচালনা কমিটি।
এছাড়াও মন্ত্রিসভা বৈঠক ‘বীজ আইন-২০১৭’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সেখানে কৃষক প্রতিনিধিসহ ২৬ সদস্য বিশিষ্ট জাতীয় বীজ বোর্ড গঠনের কথা বলা হয়েছে।
আর বীজ পরিদর্শকের কাজে বাধা দেয়াসহ আইন লঙ্ঘন করলে তিন মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।