ষোড়শ সংশোধনী বিষয়ে বিএনপির মতো অন্ধকারে ঢিল না ছুড়ে পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পর আওয়ামী লীগের দলের ওয়ার্কিং কমিটি ও জাতীয় সংসদে আগামী ৮ ও ৯ তারিখে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের মেঘনা নদীতে নির্মাণাধীন দ্বিতীয় মেঘনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি শুধু কথাই বলে— নির্বাচনকে সামনে রেখে বিএনপির একেক নেতা একেক রকম কথা বলে। তারা শুধু অন্ধকারে ঢিল ছুড়ে।
লেখন ফরহাদ মযহার নিখোঁজের পর উদ্ধারে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন, এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। পুলিশের তদন্তের আগে এ বিষয়ে হুট করে কোনো মন্তব্য করা উচিত নয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: