জাতীয়

সরকারি কর্মচারীদের বেতন কমিশন গঠন করে নয়: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

এখন থেকে সরকারি কর্মচারীদের আর বেতন কমিশন গঠন করে বাড়ানো হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে জাতীয় মঞ্জুরি ও উৎপাদনশীলতা কমিশন-২০১৫ এর প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফিতীর সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাভাবিকভাবেই প্রতি বছর বেতন বাড়বে।

একটানা আট বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে—যার সুফল পাচ্ছে জনগণ বলেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, এ উন্নয়নের ধারাকে স্থায়ীরুপ দিতে হবে যাতে কেউ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লিগ সরকারের আমলে উন্নয়ন দেশের তৃণমূল পর্যন্ত বিস্তৃত হয়।

যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের রয়েছে—এ কথা জানিয়ে তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি দুর্যোগপ্রবণ এলাকায় দলও প্রস্তুত রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ