ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সোয়া নয় কেজি সোনাসহ থাইল্যান্ড ফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় এ বিমানবন্দর থেকে তিন দফায় প্রায় ১৭ কেজি সোনার চালান আটক করা হলো।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, সিরাজুল ইসলাম নামে ৪১ বছর বয়সী এক যাত্রী ব্যাংকক এয়ারের একটি ফ্লাইটে বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকায় নামেন। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দারা তার শরীর তল্লাশী করলে এক কেজি ওজনের ৯টি সোনার বার এবং আরো কয়েকটি টুকরো মিলিয়ে ২৭৮ গ্রাম সোনা পাওয়া যায়।
এর আগে বুধবার সকালে ওমানের মাস্কাট থেকে আসা রিজেন্ট এয়ার ওয়েজের দুই নারী যাত্রীর কাছ থেকে মোট চার কেজি ৬০০ গ্রাম ওজনের ৪০টি সোনার বার জব্দ করা হয়।
পরে সন্ধ্যায় বিমানবন্দরের ১ নম্বর বোর্ডিং ব্রিজের টয়লেটে ঝুরির মধ্যে টেপ মোড়ানো অবস্থায় পাওয়া যায় ২ কেজি ৮০০ গ্রাম ওজনের ১০টি সোনার বার।