জাতীয়

গুম করার প্রবণতা অবিলম্বে বন্ধের আহ্বান, হিউম্যান রাইটস ওয়াচের

হিউম্যান রাইটস ওয়াচ
হিউম্যান রাইটস ওয়াচ

বাংলাদেশের আইনপ্রয়োগকারী সংস্থাগুলো ২০১৩ সাল থেকে বিরোধীদলের কর্মীসহ কয়েক শ ব্যক্তিকে অবৈধভাবে আটক এবং তাদের গোপন স্থানে লুকিয়ে রাখার অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।

সংগঠনটির এক প্রতিবেদনে এ অভিযোগ তুলে ধরা হয়েছে।

গুম করার এ প্রবণতা অবিলম্বে বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

একই সঙ্গে অভিযোগের দ্রুত নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত, নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলোকে জবাব এবং দোষীদের বিচার করতে বলা হয়েছে প্রতিবেদনে।

বাংলাদেশে গোপনে আটক ও গুম’ শিরোনামের ৮২ পৃষ্ঠার প্রতিবেদনটিতে বলা হয়েছে, ‘তিনি আমাদের কাছে নেই’ এ কথা উল্লেখ করা হয়েছে,

গতবছর কমপক্ষে ৯০ ব্যক্তি গুমের শিকার হয়েছেন। যদিও গোপনে আটকে রাখার কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে তাদের আদালতে হাজির করা হয়।

হিউম্যান রাইটস ওয়াচের কাছে থাকা তথ্য অনুযায়ী, আটক হওয়া ২১ জনকে পরে হত্যা করা হয়েছে আর ৯ জনের অবস্থা অজানা।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৪৮টি নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। গোপন হেফাজতে নির্যাতন ও রূঢ় আচরণের অভিযোগ আছে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া–বিষয়ক পরিচালক ব্যাড অ্যাডামস বলেন, নিখোঁজের বিষয়ে যথার্থ তথ্য থাকা সত্ত্বেও সরকার আইনের তোয়াক্কা না করে এইভয়ংকর চর্চা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, মানুষজনকে আটক, তাদের দোষ ঠিক করা, শাস্তি নির্ধারণ, তাদের বাঁচিয়ে রাখা না–রাখার সিদ্ধান্তের পূর্ণ স্বাধীনতা যেন বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেয়া হয়েছে।

প্রতিবেদনে বিএনপির ১৯জন কর্মীর নিখোঁজের ঘটনার উল্লেখ বলা হয়েছে ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে ঢাকা ও সংলগ্ন এলাকা থেকে তাদের তুলে নেয়া হয়।

প্রতিবেদন তৈরির ক্ষেত্রে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শীসহ মোট ১০০ জনের সাক্ষাৎকার নিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

প্রতিবেদনে অভিযোগ ও আইনি কাগজপত্র যুক্ত করে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, অভিযোগের বিষয়ে বাংলাদেশের কর্তৃপক্ষ জবাব দিতে ব্যর্থ হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ হওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়নি বলে বারবার দাবি করে আসছে আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষ।

এ দাবিকে প্রায়ই সমর্থন দেন সরকারি কর্মকর্তারা, উল্টো তারা বলেন, নিখোঁজ হওয়া ব্যক্তিরা স্বেচ্ছায় গোপনে লুকিয়ে আছেন। এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অভিযোগও নেয় না পুলিশ।

গুম ছাড়াও রাষ্ট্রীয় গোপন হেফাজতে মৃত্যুর হার বেড়ে যাওয়ার একটি প্রবণতা লক্ষ করা গেছে বলে জানায় হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থাটি বলছে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতার’ প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসে। কিন্তু বিচারবহির্ভূত হত্যা ও গুম এখনো চলছে।

মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সাল থেকে মোট ৩২০টি নিখোঁজের ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক আইন স্মরণ করিয়ে দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বাংলাদেশ সরকারের উচিত স্বাধীন ও কার্যকর তদন্ত পরিচালনার জন্য জাতিসংঘের মানবাধিকার–বিষয়ক হাইকমিশনারকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানানো।

হিউম্যান রাইটস ওয়াচের ব্যাড অ্যাডামস বলেন, বাংলাদেশ সরকার মানবাধিকার, মানুষের জীবন ও আইনের প্রতি তোয়াক্কা না করাকে একটি অভ্যাসে পরিণত করেছে। এমনকি সরকার এসব অভিযোগ অস্বীকার করারও প্রয়োজন বোধ করছে না। বরং তারা নীরব থাকছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকেও তারা এমনটা প্রত্যাশা করছে। এই নীরবতা ভাঙা প্রয়োজন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ