আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কয়েকশ মানুষকে গুম আর গোপন আটকের অভিযোগ যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা- এইচআরডব্লিউ'রএ অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কয়েকশ মানুষকে গুম আর গোপন আটকের অভিযোগ যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা- এইচআরডব্লিউ'র সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে অভিযোগের পাশাপাশি তদন্ত, নিখোঁজের পরিবারের কাছে ঘটনার ব্যাখ্যা এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও সরকারকে তাগিদ দেয়া হয়েছে।
বিগত দিনে দেশে যেসব হত্যা, গুম এবং আটকের ঘটনা ঘটেছে তার ব্যাখ্যা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ম মেনে, আইন মেনেই কাজ করছে।
বিএনপির যেসব নেতাকে গ্রেপ্তার করেছে বা জিজ্ঞাসাবাদের জন্য কখনও কখনও ডেকে নেয়া হয়েছে তা সুর্নিষ্ট অভিযোগের ভিত্তিতেই বলে জানান তিনি।
এইচআরডব্লিউ যে প্রতিবেদন প্রকাশ করেছে তা সঠিক নয়, উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি।