জাতীয়

ইউনেস্কোর শর্ত মেনে রামপাল প্রকল্প এগিয়ে যাবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নসরুল হামিদ বিপু
নসরুল হামিদ বিপু

সুন্দরবনের কাছে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কোর অনাপত্তিতে সন্তুষ্ট সরকার— ইউনেস্কোর দেয়া শর্ত মেনে এখন নির্বিঘ্নে প্রকল্পটির কাজ এগিয়ে নেয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। শুক্রবার রাজধানীর গুলশানের বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তবে ইউনেস্কোর অনাপত্তির বিষয়ে সরকার যে দাবি করছে, তা নিয়ে সংশয় আছে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির আর ইউনেস্কো অনাপত্তি দিলে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠানটি বিশ্বাসযোগ্যতা হারাবে বলে দাবি তাদের।

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে এতদিন তীব্র আপত্তি জানালেও, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ইউনেস্কো তার অবস্থান পরিবর্তন করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদৃতি দিয়েই, বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানালেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এখন বিভ্রান্তি দুর হয়েছে।

সুন্দরবনের ক্ষতির আশংকা করে, যারা রামপাল প্রকল্পের বিরোধীতা করেছেন, তাদেরকে এ ব্যাপারে কৃতিত্ব দিলেন প্রতিমন্ত্রী।

তবে ইউনেস্কো এ অনাপত্তি দিয়েছে কিনা, তা নিয়ে সংশয়ে পরিবেশবাদীরা। তাদের মতে, এ প্রকল্পটি নিয়ে ইউনেস্কো এখন পর্যন্ত যেসব সম্ভাব্য ক্ষতির তথ্য দিয়েছে, তাতে অবস্থান বদলানোর কোন সুযোগ নেই।

তবে সরকারের লবিংয়ের কারণ যদি ইউনেস্কো কোন অনাপত্তি দিয়ে থাকে, তাতে বিশ্ববাসীর কাছে প্রতিষ্ঠানটি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেন এই পরিবেশবাদী।

অনাপত্তির বিষয়ে ইউনেস্কো এখন পর্যন্ত কোন তথ্য প্রকাশ করেনি। তাদের চলমান বৈঠক শেষে আগামী ১২ জুলাই এ বিষয়ে একটি খসড়া সিদ্ধান্ত আসার কথা রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ