সরকারকে বিব্রত করতেই বিএনপি— আওয়ামী লীগের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ এনেছে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর নির্মিত ফুট ওভার ব্রিজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কবি-প্রাবন্ধিক ফরহাদ মজহার নিজেই বলেছেন, সরকারকে বিব্রত করতে তাকে অপহরণ করা হয়েছে। একটি অশুভ চক্র দেশকে অস্থিতিশীল করতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: