জাতীয়

সংবাদ সম্মেলন

লংগদুতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অগ্নিসংযোগ হয়েছে

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন

রাঙামাটির লংগদুতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম ও কাপেং ফাউন্ডেশন। লংগদুতে ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবিতে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করে।

একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী প্যাকেজ পরিকল্পনা ঘোষণা করে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিও জানানো হয়। লংগদুতে গত মাসের ওই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তারা।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্র চরমভাবে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

সরকারের প্রতিনিধি হিসেবে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো কোনো প্রতিক্রিয়া না জানানোয় হতাশা প্রকাশ করেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস বলেন, দেশ স্বাধীন হলেও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর স্বাধীনতা আসেনি। তাদের অবস্থা ভালো নেই।

অধ্যাপক মেজবাহ কামাল বলেন, স্বাধীন বাংলাদেশে গণহত্যা হচ্ছে। লংগদুতে সেনা সদস্যদের উপস্থিতিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ