জাতীয়

দক্ষ-দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হাতে নেতৃত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

যোগ্য, দক্ষ, কর্মক্ষম ও দেশপ্রেমিক সেনা অফিসারদের হাতে নেতৃত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেনা কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, সৎ, বিশ্বস্ত এবং পেশাগত দক্ষতার উপর গুরুত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন

রোববার রাজধানীতে ৫ দিনব্যাপী সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০১৭-এর উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

সেনাবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির লক্ষে পাঁচ দিনব্যাপী পর্ষদের কার্যক্রম শুরু হয় ঢাকা সেনানিবাসের সেনা সদর কনফারেন্স হলে। এ পর্ষদের মাধ্যমে লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল এবং কর্নেল হতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেয়া হবে।

পর্ষদের কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭৪ এ জাতির জনকের প্রতিরক্ষা নীতিমালার আলোকেই সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে নানা পদক্ষেপ নিয়েছে তার সরকার।

বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, এ দেশের সেনাবাহিনীর শৃঙ্খলা, দক্ষতা আজ বিশ্ব দরবারে স্বীকৃত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ