পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের গণহত্যা ও যুদ্ধাপরাধের ওপর আলোকচিত্র সমন্বয়ে ডাক বিভাগ প্রকাশিত ৭১টি স্মারক ডাকটিকিট সংবলিত উদ্বোধনী খাম অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত নিয়মিত সভায় এ ডাকটিকিট সংবলিত উদ্বোধনী খাম অবমুক্ত করেন তিনি।
পরে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
সচিব আরো বলেন, এছাড়া এবার গণহত্যা ও যুদ্ধাপরাধ শিরোনামে একটি বিশেষ স্মারক ডাকটিকিট অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং ৬ এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: