ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সাংসদদের আলোচনার এখতিয়ার নেই—এমন মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বলেন, এ বিষয়ে আলোচনা করে তারা নিয়ম ভঙ্গ করেছেন আর বিচার বিভাগের সম্মান রাখা না গেলে সাধারণ মানুষ এ অব্যবস্থায় আস্থা হারাবেন।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক-সুজনের উদ্যোগে বিচার বিভাগের স্বাধীনতা ও করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে এসেছে।
অনুষ্ঠানে বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী আপিল বিভাগে বাতিলের বিষয়ে আলোচনায় আসে।
কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, এই রায় নিয়ে সাংসদদের কটাক্ষ করার করার কোনো এখতিয়ার নেই; এর ফলে বিচার বিভাগের ওপর সাধারণ বিচার প্রার্থীদের আস্থা নষ্ট হবে।
সংসদ ও বিচার বিভাগের মধ্যে এ দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষের কোনো উপকার হবে না; বরং প্রকৃত অপরাধী এ থেকে সুবিধা নিতে পারে বলে জানান বক্তারা সৈয়দা রিজওয়ানা হাসান ও আসিফ নজরুল।