ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সাংসদদের প্রধান বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যে প্রত্যাহারের জন্য স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি জয়নুল আবেদিন এ দাবি জানান।
তিনি বলেন, সাংসদদের এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়, তারা সংসদ পরিচালনার রুল'স অব বিজনেস ও বিধি-বিধান ভুলে গেছেন।
এ ধরনের বক্তব্যে স্বৈরাচারী চরিত্রের আভাস দেয় বলেও মন্তব্য করেন তিনি।
ভবিষ্যতে বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করে এমন বক্তব্যে দেয়া থেকে সাংসদদের বিরত থাকারও কথা বলেন জয়নুল আবেদীন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: