জাতীয়

রাজধানীতে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নগরবাসী

রাজধানীতে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নগরবাসী
রাজধানীতে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নগরবাসী

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টি হওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

চলতি বর্ষা মৌসুমের শেষ দিকে সারাদেশেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। তবে অন্য সব অঞ্চলের চেয়ে এবার ঢাকায় বৃষ্টি হচ্ছে বেশি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত রাজধানীতে ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টির পরিমাণ ১০৩ মিলিমিটার। যা অন্য সব বিভাগীয় শহরের চেয়ে বেশি। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থলে যেতে গিয়ে যানজটে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঢাকার পরে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে রাজশাহীতে। গত ২৪ ঘণ্টায় এ মহানগরীতে বৃষ্টি হয় ৩০ মিলিমিটার। এছাড়া একই সময়ে ময়মনসিংহে ২৮, সিলেটে ১৯, চট্টগ্রামে ৫, খুলনা ও বরিশালে ৬ এবং রংপুরে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ