উন্নয়নের ধারাবাহিকতায় নিশ্চিতভাবে বাংলাদেশ ২০৪১ সালের আগেই উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপে বাংলাদেশ এখন উন্নয়নের রোলমডেল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বলেও জানান প্রধানমন্ত্রী।
আরেক সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ব্যক্তিগত আকাক্ষা পূরণের জন্য নয় জনগণের ভাগ্য পরবির্তনের লক্ষ্যেই তিনি ক্ষমতায় এসেছেন।
ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রূপকল্প ২০২১ বাস্তবায়নের লক্ষ্য পূরণের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মানুষের আয় বেড়েছে, স্বাক্ষরতার হার বেড়ে উন্নত হয়েছে জীবনমান—বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের এমপি ফজিলাতুন্নেসা বাপ্পির প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের বিস্ময়ে পরিণত হয়েছে। সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ এখন উন্নয়নের রোলমডেল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ২০৪১ সালের আগেই উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরেক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি-জামাত জোট ক্ষমতায় গিয়ে চট্টগ্রামের বাঁশখালীতে ১১ জন মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের বাড়িঘরে আগুন দিয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার।