জাতীয়

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে ১৪টি চুক্তি ও সমঝোতা স্মারক সই

মুক্ত বাণিজ্য চুক্তি এ বছরেই

শেখ হাসিনা- মাইথ্রিপালা সিরিসেনা
শেখ হাসিনা- মাইথ্রিপালা সিরিসেনা

এ বছরের মধ্যেই বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি সই করবে বলে দুদেশ একমত হয়েছে।

শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

এছাড়া দুই নেতার উপস্থিতিতে তথ্য প্রযুক্তি, কৃষি, উচ্চশিক্ষা, গণমাধ্যম, বাণিজ্য-বিনিয়োগ, উপকূলীয় জাহাজ চলাচলসহ ১৪টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।

পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, মুক্ত বাণিজ্য চুক্তি হলে লাভবান হবে বাংলাদেশ যা অন্যান্য দেশের সঙ্গেও এমন চুক্তি সম্পাদনে সহায়তা করবে।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা সফরের দ্বিতীয় দিনে শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর দুই দেশের রাষ্ট্র ও সরকার প্রধান একান্ত বৈঠক করেন।

পরে দুই দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের নিয়ে দ্বি-পাক্ষিক বৈঠকে নেতৃত্ব দেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে এ সফরকে ঐতিহাসিক বলে অভিহিত করেন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে একমত হন দুই দেশের রাষ্ট্র ও সরকার প্রধান।

এরপর বাণিজ্য-বিনিয়োগ, তথ্য প্রযুক্তি, কৃষি, উচ্চ শিক্ষা, গণমাধ্যম, উপকূলীয় জাহাজ চলাচল ও পোশাক খাতে ১৩টি সমঝোতা স্মারক এবং কূটনৈতিক ও সরকারি কর্মকর্তাদের জন্য ভিসা ফ্রি যাতায়াতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

দুই দেশের মন্ত্রী ও কর্মকর্তারা এসময় চুক্তি ও সমঝোতা স্মারকে সই করেন।

পরে বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, এ বছরের মধ্যেই হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হবে।

পররাষ্ট্র সচিব জানান, বন্ধুপ্রতিম দুটি দেশের মধ্যে এসব চুক্তি ও সমঝোতা স্মারক দুই দেশের সম্পর্ককে শক্ত ভিত্তি দেবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ