চিকুনগুনিয়া মহামারি আকারে ছড়িয়ে পড়েছে— বিশেষজ্ঞরা এমন মন্তব্য করলেও এর দায় এড়িয়ে গিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
তিনি বলেন, মশা নিধনে মোটেও উত্তর সিটি করপোরেশন ব্যর্থ নয়।
শুক্রবার সকালে উত্তর সিটি করপোরেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মেয়র আরো বলেন, চিকুনগুনিয়া মহামারি কিনা সে বিষয়ে মন্তব্য করবেন অন্য কেউ। তবে এডিস মশা নিধনে কাজ করে যাচ্ছেন তার কর্মীরা।
কিন্তু ঘরের ভেতরের মশা মারার দায়িত্ব সিটি করপোরেশনের নয়—এ কথা উল্লেখ করে তিনি বলেন, স্বচ্ছ পানিতেই এ মশা জন্মায় তাই নগরবাসীকেই আগে সচেতন হতে হবে।
তিনি আরো জানান, নির্মাণাধীন ভবন, চৌবাচ্চা, পরিত্যাক্ত টায়ার, ফুলের টবে জমে থাকা পানিতেই এডিস মশা জন্মাচ্ছে তাই জনগণকেই এডিস মশা নিধনে সচেতন হতে হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: