জাতীয়

আগামী ৩/৪ সপ্তাহের মধ্যে দ.সিটি পুরোপুরি চিকুনগুনিয়া মুক্ত হবে

সাঈদ খোকন
সাঈদ খোকন

আগামী ৩/৪ সপ্তাহের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশের সব এলাকা পুরোপুরি চিকুনগুনিয়া মুক্ত করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র সাঈদ খোকন।

শুক্রবার রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে চিকুনগুনিয়া রোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন এ কথা বলেন তিনি।

মহামারি আকারে চিকুনগুনিয়া ছড়িয়ে পড়েছে এ কথাটি মানতে নারাজ মেয়র।

এ সময় তিনি বলেন, এ রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা চলমান রয়েছে তবে এরজন্য নাগরিক সচেতনা খুব বেশি দরকার।

এডিস মশার মাধ্যমেই এ ভাইরাস ছড়ায়—ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক চিকুনগুনিয়ার পরিস্থিতিকে মহামারী বলছেন কিন্তু দক্ষিণে এর প্রকোপ মারাত্মক নয় বলে মন্তব্য সাঈদ খোকনের।

তবে চিকুনগুনিয়া পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত মশা নিধণ কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

ঢাকা দক্ষিণের চার নম্বর অঞ্চলের ১১টি ওয়ার্ডে ১৫৪টি ফোগিং মেশিন দিয়ে ওষুধ ছিটানোর ক্রাশ কর্মসূচি শুরুর ঘোষণা দেন। এতে দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন এবং তারা বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন।

জনসচেতনতা বাড়াতে নগরভবনের সামনের সড়কে নগরবাসীর মধ্যে চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করেন মেয়র।

দক্ষিণ সিটি এলাকার বাসিন্দাদের এ রোগে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুরু থেকেই সচেতনতামূলক কর্মসূচির কারণে এটা মহামারিতে রূপ নিতে পারেনি।

এ সময় তিন থেকে চার সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেন মেয়র সাঈদ।

এডিস মশা বিস্তারে বাইরের চেয়ে বসবাসস্থল গুরুত্বপূর্ণ তাই ওষুধ ছিটানোর সময় নগরবাসী ঘরের মধ্যে স্প্রে করতে চাইলে সেখানে স্প্রে করা হবে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ