জাতীয়

বন্যায় মানুষ কষ্ট পাবে না, পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

বন্যায় মানুষের যেন কষ্ট না হয় সেজন্য পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অতিরিক্ত আমদানি করে মজুদ ঠিক রাখা হচ্ছে।

তিনি বলেন, দেশের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ করে তা যেন বিদেশে রপ্তানি করা যায় সেজন্য উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন তিনি।

শেখ হাসিনা জানান, জলবায়ুর পরিবর্তনগত প্রভাবে যাতে এদেশে না পড়তে পারে সেদিকে দৃষ্টি রাখছে সরকার।

রোববার বঙ্গবন্ধু জাতীয় কৃষিপদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ১৯৭৩ সাল থেকে কৃষি পদক দিয়ে আসছে সরকার। ১৪২১ ও ২২ বঙ্গাব্দে, এ দুবছরে ৬৪ জনকে ১০টি ক্যাটাগরিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেয়া হয়।

সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজয়ীদের হাতে 'বঙ্গবন্ধু কৃষি পদক' তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রী জানান, উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য।

এ সময় তিনি অভিযোগ করেন, ২০০১ এ ক্ষমতা ছাড়ার সময় যেখানে ২৬ লাখ টন খাদ্য মজুদ ছিল সেখানে ২০০৯ এ ক্ষমতা নেয়ার সময় ৩০ লাখ টন খাদ্য ঘাটতি ছিল।

তিনি আরো জানান, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে আওয়ামী লীগ সরকার।

কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি ৫০ ভাগে উন্নীত করা হয়েছে যা এবার হাওড় অঞ্চলে ৭০ ভাগএ কথা জানিয়ে তিনি বলেন, কৃষির বহুমুখীকরণ বাড়াতে হবে।

ভু-গর্ভস্থ পানির বদলে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর কথা বলে প্রধানমন্ত্রী সংরক্ষণও করতেও বলেন জলাভূমি।

কৃষি, দেশের উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখছে—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, কৃষিতে স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে বাংলাদেশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ