জাতীয়

ইসির দেয়া রোডম্যাপ বাস্তব সম্মত: তোফায়েল

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

নির্বাচন কমিশনের দেয়া রোডম্যাপ গ্রহণ করতে সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ।

ইসির রোডম্যাপকে বাস্তব সম্মত উল্লেখ করে এ রোডম্যাপ মেনেই বিএনপিও আগামী নির্বাচনে অংশ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় সদ্য শ্রীলঙ্কার সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে দুদেশের মধ্য বাণিজ্য বৃদ্ধি পাবে বলেও উল্লেখ করেন তিনি।

নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে নানা বিষয় নিয়ে আলাপ করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সম্প্রতি একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে কমিশন যে রোপম্যাপ দিয়েছে তা বাস্তব সম্মত বলে উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, আশা করছি বিএনপিসহ সকল রাজনৈতিক দলই এ রোডম্যাপ গ্রহণ করবে। তবে সহায়ক সরকার নিয়ে বিএনপি যে দাবি তুলেছে, তা গ্রহণ যোগ্য নয়।

এ বিষয়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পদ্ধতি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

সম্প্রতি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার ঢাকা সফর এবং চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এরমধ্য দিয়ে দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, এ বছরই দেশটির সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হবে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অবাধ বাজার সুবিধা-জিএসপি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, সব শর্ত পূরণ করার পরে জিএসপি সুবিধা পাওয়া যাচ্ছে না—এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বিষয়ে আর কোনও প্রত্যাশা নেই।

বাণিজ্যমন্ত্রী বলেন, এরফলে বাংলাদেশের বড় ধরনের বাণিজ্য ঘাটতি দেখা দেয়ারও বিষয় নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ