জাতীয়

বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আছে, বাস্তবায়নের সক্ষমতা নেই: এলাহী

ড. তৌফিক ই এলাহী চৌধুরী
ড. তৌফিক ই এলাহী চৌধুরী

বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আছে চাহিদার চেয়ে বেশি—তবে সে উৎপাদন ক্ষমতা বাস্তবায়নের সক্ষমতা নেই আর এ কারণেই লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী।

সোমবার দুপুরে রাজধানীতে এক সেমিনারে তিনি এ কথা জানান।

যতদিন প্রয়োজন ততোদিন রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সরকারি হিসেব অনুযায়ী, দেশে এখন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ১৬ হাজার মেগাওয়াট। আর চাহিদা প্রায় সাড়ে ৮ হাজার মেগাওয়াট। চাহিদার চেয়ে উৎপাদন ক্ষমতা প্রায় দ্বিগুণ হওয়ার পরও কাটছে না লোডশেডিংয়ের ভোগান্তি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার দাবি, বিদ্যুৎ কেন্দ্রগুলো চালানোর জন্য যে পরিমাণ জ্বালানি প্রয়োজন তা নেই তাই উৎপাদন ক্ষমতার পুরোটা ব্যবহার করা যাচ্ছে না।

সরকারের এত উৎপাদন সক্ষমতা থাকার পরও আবারও কেন নতুন করে রেন্টাল-কুইক রেন্টাল আনা হচ্ছে—উপদেষ্টার জবাব, এখনো এসব উচ্চমূল্যের বেসরকারি ভাড়াভিত্তিক বিদ্যুতের প্রয়োজন আছে।

এর আগে, সেমিনারে বক্তারা অভিযোগ করেন. এক শ্রেণীর মানুষ সব সময়ই উন্নয়নের বিরোধী করে।

পদ্মা, রামপাল সে বিরোধীতারই অংশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ