জাতীয়

আগামী ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে হজ যাত্রা

 আগামী ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে হজ যাত্রা
আগামী ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে হজ যাত্রা

আগামী ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট শেষ হবে ২৬ আগস্ট বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে হজ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় এক সভায় এসব কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, আর আগামী ২২ জুলাই হজ ক্যাম্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী বলেন, এবছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজে যাবেন। হজযাত্রী পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স। ওই দুই এয়ারলাইন্স সমান অনুপাতে যাত্রী পরিবহন করবে।

মন্ত্রী জানান, নির্বিঘ্নে হজ পালনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। আর এবার ফিরতি হজ ফ্লাইট শুরু ৬ সেপ্টেম্বর এবং শেষ হবে ৫ অক্টোবর।

এছাড়া মদিনা থেকে চারটি ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানান মন্ত্রী

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ