আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার বিকালে সচিবালয়ে আইনশৃংখলা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, শোক দিবস পালনকে কেন্দ্র করে জনবহুল এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা নেয়া হয়েছে তবে বড় কোনও দুর্ঘটনার আশংকা নেই।
জাতীয় শোক দিবস পালনের উদ্দেশ্য বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডি বত্রিশ, বনানী কবরস্থান এবং টুঙ্গিপাড়ায় কয়েক স্তরের নিরাপত্তা বেস্টিত থাকবে বলে জানান তিনি।
কামাল আরও বলেন, বিভিন্ন বাহিনী সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থান ছাড়াও জনবহুল এলাকা এবং বিভিন্ন ছোট-খাটো উদ্যোগেও পুলিশের কড়া নিরাপত্তা থাকবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: