জাতীয়

উপ-প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি স্রেফ গুজব- রদবদল হতে পারে মন্ত্রিসভায়

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

উপ-প্রধানমন্ত্রীর পদ সৃষ্টি স্রেফ গুজব- রদবদল হতে পারে মন্ত্রিসভায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সেতু ভবনে অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, মন্ত্রিসভায় রদবদল আসবে কি না, তা প্রধানমন্ত্রীর এখতিয়ার— এ বিষয়ে কিছু বলতে পারব না তবে মন্ত্রিসভায় একটা রদবদল হতে পারে। রদবদল কখন হবে তা বলতে পারব না।

তিনি বলেন, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। কাকে তিনি রাখবেন, কাকে বাদ দেবেন অথবা এই মুহূর্তে একটা রিশাফল করবেন কি না। তবে একটা রিশাফল বোধ হয় হতে পারে। তবে কোনো সময় হবে, কী হবে, সেটা আমি ঠিক জানি না। একটা রিশাফল হতে পারে।

উপপ্রধানমন্ত্রীর পদ সৃষ্টি করা হবে বলে একটা কথা শোনা যাচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সাংবাদিকরা মন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা সম্পূর্ণ গুজব এ রকম কোনো পদের কথা তার জানা নেই।

তিনি বলেন, ‘উপ-প্রধানমন্ত্রী এটা স্রেফ একটা গুজব, এটার কোনো বাস্তবতা নেই আর এটা একেবারে ভিত্তিহীন মিথ্যা কথা।’

ঈদের পর থেকেই জোর গুঞ্জন, রদবদল হতে যাচ্ছে মন্ত্রিসভায়। তেমনই আভাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন সংলাপ করতে যাচ্ছে— কারো কোনো পরামর্শ থাকলে, তখন দিতে পারবে।

তিনি জানান, ইসি কি করবে সেটা সরকারের বিষয় নয়।

এর আগে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেটের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আগামী নির্বাচনের বিষয়টি উঠে আসে। যথাসময়েই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে বলে তাকে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ