জাতীয়

অধিক মুনাফায় ভেজাল না দিতে মাছ রপ্তানিকারকদের আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

অধিক মুনাফা লাভের আশায় ভেজাল না দিতে মাছ রপ্তানিকারকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এতে সামান্য মুনাফার লোভে নিজের ব্যবসার পাশাপাশি দেশেরও ক্ষতি হয়।

গভীর সমুদ্রে মাছ আহরণের জন্য আরো সার্ভে জাহাজ কেনা হবে—এ কথা জানিয়ে তিনি বলেন, মাছের উৎপাদন বাড়ানের পাশাপাশি প্রক্রিয়াজতকরণে গুরুত্ব দিতে হবে এজন্য টেস্টিং ল্যাবরেটরি করা হবে।

বুধবার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

১৮ থেকে ২৪ জুলাই পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনয়াতনে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, দেশের কৃষিজ আয়ের প্রায় ২৫ ভাগই আসে মৎস্য খাত থেকে। জিডিপিতে যার অবদান প্রায় ৪ শতাংশ।

তিনি বলেন, যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে তখনই এ খাতের ব্যাপক উন্নতি হয়েছে।

ইলিশের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছে ফরমালিনের অপব্যবহার নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

বেশি মুনাফা লাভের আশায় ভেজাল না দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

হাওর অঞ্চলে মাছের উৎপাদন বৃদ্ধি, ও প্রক্রিয়াজাতকরণের জন্য টেস্টিং ল্যাব প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি।

এর আগে মৎস্য উৎপাদন ও মৎস্য খাতের টেকসই উন্নয়নে অবদান রাখায় ১৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পুরস্কার প্রদান করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ