জাতীয়

হলি আর্টিজান হামলার অভিযোগপত্র দ্রুতই দেয়া হবে: কমিশনার

আছাদুজ্জামান মিয়া
আছাদুজ্জামান মিয়া

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় দ্রুত আদালতে অভিযোগপত্র দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশে- ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

বুধবার সকালে ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।

কমিশনার আরো জানান, সম্প্রতি গ্রেপ্তার হওয়া গুলশান হামলার অন্যতম আসামি সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদে পুলিশ গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে।

মাহফুজ ভারতের খাগড়াগরের বোমা বিস্ফোরণ মামলার তালিকাভুক্ত আসামি তাকে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা-- এনআইএ এখনো জিজ্ঞাসাবাদ করেনি বলেও জানান কমিশনার।

গত ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহেল মাহফুজ ওরফে নসরুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পুলিশএর দাবি নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরকের জোগানদাতা সে। সোহেল মাহফুজ হোলি আর্টিজানে হামলার পরিকল্পনা বৈঠকে উপস্থিত ছিলেন। ভারতের খাগড়াগড়ে বিস্ফোরণ মামলারও আসামি তিনি। তাকে ধরিয়ে দিতে ভারতীয় পুলিশ ২০১৪ সালে ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল।

গতবছর ১ জুলাই হলি আর্টিজানে হত্যা করা হয় ১৭ বিদেশি, দুই পুলিশ কর্মকর্তাসহ ২২ জনকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ