দেশীয় ফল শুধু খাওয়ার জন্য নয় বিদেশে দেশকে পরিচিত করতে অনেক ভূমিকা রাখে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন বিষয়কমন্ত্রী রাশেদ খান মেনন।
বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত ফল উৎসবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে দেশীয় ফলের বিস্তার অনেক গুরুত্বপূর্ণ।
দেশীয় ফলে বর্তমানে ফরমালিনের ব্যবহার কম হওয়ায় ভোক্তারা সহজেই এসব ফল খাওয়ার সুযোগ পাচ্ছেন যা সুস্বাস্থ্যের জন্য অনেক প্রয়োজনীয় বলেও উল্লেখ করেন রাশেদ খান মেনন।
এ ধরনের উৎসব আয়োজনে গুরুত্ব আরোপ করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: