জাতীয়

মুক্তিযুদ্ধ-অসাম্প্রদায়িক চেতনায় গড়ে তুলতে হবে কিশোর-তরুণদের

আবদুল হামিদ
আবদুল হামিদ

ধর্মান্ধতা-সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ থেকে কিশোর-তরুণদের দূরে রাখতে মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় তাদের গড়ে তুলতে হবে- বললেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদক প্রদান অনুষ্ঠানে এ কথা তিনি বলেন।

রাষ্ট্রপতি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির মহান ঐতিহ্য, যা ধরে রাখতে হবে।

বিদেশি সংস্কৃতির ডামাডোলে গা না ভাসিয়ে আকাশ সংস্কৃতির ভালো দিকগুলো গ্রহণের পরামর্শ দেন তিনি।

শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০১৩ সাল থেকে শিল্পকলা একাডেমির আয়োজনে 'শিল্পকলা পদক' প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এবার সাত গুণীজনের হাতে শিল্পকলা পদক তুলে দেন রাষ্ট্রপতি।

এ সময় তাদের প্রত্যককে একটি করে স্বর্ণপদক, এক লাখ টাকা ও সনদ দেয়া হয়।

পরে ভাষণে রাষ্ট্রপতি বলেন, বাঙালি জাতির সকল অর্জনের পেছনে শিল্পী ও সংস্কৃতি কর্মীদের অবদান রয়েছে। সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে তরুণ সমাজকে দূরে রাখতে সাংস্কৃতিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি।

তথ্য প্রযুক্তির যুগে আকাশ সংস্কৃতিকে অস্বীকার করার উপায় নেই উল্লেখ করে, রাষ্ট্রপতি এর ভালো দিকগুলো গ্রহণের পরার্মশ দেন।

এর আগে বিশেষ অতিথির বক্তৃতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর জানান, বাঙালির হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ