পাহাড় ধস প্রাকৃতিকভাবে নয় মানুষ্যসৃষ্টি বলে মন্তব্য করে তা রোধে সব বিভাগের সমন্বয়ে একটি কমিটি গঠন করার পরামর্শ দিয়েছেন ভূ-তত্ত্ববিদরা।
তারা বলছেন, রাজনৈতিকভাবে এ বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে হবে।
শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ভূমি ধস বিষয়ক সেমিনারে এ কথা বলেন তারা।
ভূমি বিশ্লেষকরা দাবি করেন, ২০০৭ সালে চট্টগ্রামের ক্যান্টনমেন্টে ভূমি ধসের ঘটনায় করা তদন্ত কমিটির দেয়া প্রতিবেদন অনুযায়ী কোনো কাজই করেনি সরকার।
সেই তদন্ত প্রতিবেদন বাস্তবায়ন করলে এটি হতো না বলেও মনে করেন তারা।
সেমিনারে আসা বক্তারা বলেন, এবছরের মত আগামী বছরগুলোতেও পাহাড় ধসের ঘটনা ঘটবে।
সরকার এ বিষয়ে কিছুদিন সরব থাকলেও তা ভুলে যাবে—অপরিকল্পিতভাবে পাহাড় কাটার পাশাপাশি কোনো ব্যবস্থাপনা ছাড়াই বাড়ি তৈরির কারণে এ ঘটনা ঘটছে বলেও দাবি ভূমি বিশ্লেষকদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: