বিএনপিকে বাইরে রেখে নির্বাচনে যাওয়ার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তিনি আরো বলেন, ব্যক্তিকেন্দ্রীক সমালোচনা না করে রাজনৈতিক সমালোচনাই করা উচিৎ।
রোববার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে 'রাজধানী উচ্চ বিদ্যালয়ে' জাতীয় জনপ্রশাসন দিবস উপলক্ষে যানবাহনের তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
পালিয়ে পালিয়ে রাজনীতি হয় না উল্লেখ করে বিএনপি নেতারা নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের নামে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে বলেও সমালোচনা করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ব্যক্তিকেন্দ্রীক সমালোচনা না করে রাজনৈতিক সমালোচনাই করা উচিৎ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধীদল ছাড়া রাজনীতি হয় না তাই বিএনপিকে ছাড়া তাদের নির্বাচন করার কোনো ইচ্ছা নেই।
সাহস নেই বলেই বিএনপি নেতারা পালিয়ে রাজনীতি করছেন বলেও সমালোচন করেন ওবায়দুল কাদের।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে বলেন লন্ডনে বসে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে আঁতাত করে ষড়যন্ত্র করছেন তিনি।