জাতীয়

সিদ্দিকুরকে দেশের বাইরে পাঠানোর আশ্বাস

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

পুলিশের টিয়ার শেলে চোখে মারাত্মক আঘাত পাওয়া তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান বাঁ চোখের এক পাশ থেকে আলো দেখলেও তার ডান চোখের অবস্থা আগের মতোই আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রয়োজনে দেশের বাইরে পাঠানোর আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে আহত শিক্ষার্থীকে দেখতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীই তাকে সিদ্দিকুরের চিকিৎসার খোঁজ-খবর নিতে পাঠিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে এঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে সিদ্দিকুরকে দেশের বাইরে পাঠানোর আশ্বাস দেন ওবায়দুল কাদের।

পরে সিদ্দিকুরকে দেখতে যান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। সিদ্দিকুরের কিভাবে আঘাত লাগলো, তা খতিয়ে দেখার কথা বলেন তিনি।

কারণ অনুসন্ধানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলেও ডিএমপি কমিশনার জানান।

সকালে সিদ্দিকুরের চোখের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করেন চিকিৎসকরা। তারা বলেন, বাঁ চোখের এক পাশ থেকে আলো দেখলেও তার ডান চোখের অবস্থা আগের মতোই আছে।

২০ জুলাই শাহবাগে পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময়, পুলিশের টিয়ার শেলের আঘাতে তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের দুটি চোখই মারাত্মক জখম হয়। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তার চিকিৎসা চলছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ