জাতীয়

পণ্যের দাম নজরদারি রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ

তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদ

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ব্যাবসায়ীরা যাতে কোনোভাবে বাড়াতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। দেশের পর্যটন খাতকে আরও আকর্ষনীয় করার জন্য জেলা প্রশাসকদের সুপারিশের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার কথা জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী।

আর আগষ্টে আরেক দফা বড় ধরনের বন্যার আশংকা প্রকাশ করে পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এ বিষয়ে জেলা প্রশাসকদেরও প্রস্তুত থাকার দিক নির্দেশনা দিয়েছেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিবেশ ও বন এবং খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী আর সচিবদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশন। এক ঘন্টার আলোচনায় মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন জেলা প্রশাসকরা। এসব সমস্যার সমাধানে পরামর্শ ও নির্দেশনা দেন মন্ত্রীরা।

পরের অধিবেশন ছিল বাণিজ্য, বস্ত্র ও পাট, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাংবাদিকদের কাছে আলোচনার বিস্তারিত তুলে ধরেন। বলেন, মাঠ পর্যায়েও যেন দ্রব্যমূল্য সহনীয় থাকে সে বিষয়ে কঠোর নজদারির নির্দেশনা দেন।

আগষ্টে বড় ধরনের বন্যা হওয়ার আশংকার কথা জানান পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। পানি উন্নয়ন বোর্ডের পাশাপাশি জেলা প্রশাসকদেরও বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেন।

রাজধানীর জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিয়ে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী জানান, ১৮টি খাল সংস্কার করা হলে আগামী বছর থেকে এই সমস্যা আর থাকবে না।

বৈঠক হয় জনপ্রশাসন মন্ত্রনালয়ের সঙ্গেও। স্থানীয় প্রশাসনকে গতিশীল ও শক্তিশালী করতে, বিশেষ করে সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে করণীয় বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জনপ্রশাসন মন্ত্রী।

এছাড়াও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও জেলা প্রশাসকদের বৈঠক হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ