জাতীয়

ত্যাগের মনোভাব নিয়ে নেতাকর্মীদের রাজনীতির আহ্বান

শেখ হাসিনা
শেখ হাসিনা

বঙ্গবন্ধুর আর্দশে উজ্জীবীত হয়ে ত্যাগের মনোভাব নিয়ে দলের নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আত্মত্যাগের মনোভাব নিয়ে রাজনীতি করেই তারাই স্থান করে নিতে পারে মানুষের মনে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সকালে গণভবনে স্বেচ্ছাসেবক লীগের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সততা আর নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনার ফলেই অন্ধকার থেকে আজ আলোর পথে যাত্রা করেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর আর্দশকে সমুন্নত রেখে এদেশের মানুষের কল্যাণই তার রাজনীতি।

দলের নেতাকর্মীদের সেই আর্দশ ধারণ করে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পঁচাত্তরের পর স্বাধীনতা বিরোধীরা সরকারে থাকায় দেশ পিছিয়ে গিয়েছিল। জানান, করুণা নয়, আজকের বাংলাদেশ বিশ্বের চোখে সম্মানের স্থানে অধিষ্ঠিত।

সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের কথা বলতে গিয়ে মুক্তিযুদ্ধকালীন নয় মাসের বন্দীজীবনের কথা স্মরণ করেন শেখ হাসিনা বলেন, অন্ধকারে সেদিন বাঁচার প্রেরণা হয়ে এসেছিল তার সন্তান।

পরে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কেক কেটে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ