জাতীয়

আরো যুযোগযোগী করতে হবে কারিগরি শিক্ষাকে: প্রধানমন্ত্রী

একসঙ্গে লড়তে হবে সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদকের বিরুদ্ধে

শেখ হাসিনা
শেখ হাসিনা

সরকারের যুগোপযোগী পদক্ষেপের কারণে বর্তমানে দেশে কারিগরি শিক্ষার হার ১৪ ভাগে উন্নীত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী ২০৪০ সালের মধ্যে তা ৫০ ভাগে পৌঁছবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আইডিইবি-সিপিএসসির আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে কারিগরি শিক্ষার প্রসারে সরকারের নেয়া নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

কারিগরি শিক্ষাকে আরও আধুনিক ও যুযোগযোগী করতে হবে—এ কথা উল্লেখ করে প্রশাসনের সব স্তরে আইসিটির ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শেখ হাসিনা বলেন, জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়নে এমডিজির পুনরাবৃত্তি করতে চায় সরকার।

বাংলাদেশে যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা যেন কেউ নস্যাৎ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে—এ কথা জানিয়ে তিনি আরো বলেন, সেই সঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে লড়তে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ