জাতীয়

ভ্রাম্যমাণ আদালত চাওয়ামাত্র পুলিশ পাবে: কামাল

আসাদুজ্জামান খাঁন কামাল
আসাদুজ্জামান খাঁন কামাল

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকরা (ডিসি) পুলিশ চাওয়ামাত্র পাঠানোর নিশ্চয়তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

জেলা প্রশাসক সম্মেলনের শেষদিন বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় জেলা প্রশাসনে সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালনের জন্য ১০ জনের টিম গঠনের প্রস্তাব দিয়েছেন ডিসিরা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ লাইনে সব সময় পুলিশ থাকে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আজ বলে এসেছেন, পুলিশ লাইনে চাওয়ামাত্রই তারা (ডিসি) পুলিশ পাবেন। শুধু পুলিশই নয়, আনসারও থাকে—যখন যাকে চাওয়া হবে তাকেই পাওয়া যাবে।

তিনি বলেন, শুধু পুলিশ নয় আনসারেরও টিম থাকে পুলিশ লাইনে। পুলিশ, আনসার- যখন যাকে চাইবে জেলা প্রশাসক কিংবা তার প্রতিনিধি তাকে পাবেন।

মন্ত্রী বলেন, ফাঁড়ি, নৌ পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, শিল্প পুলিশ- এগুলো আরও বৃদ্ধি, ফায়ার সার্ভিসের আরও কয়েকটি স্টেশন নতুন করে দেয়া ও সক্ষমতা বৃদ্ধির কথা জানিয়েছেন ডিসিরা।

তিনি আরো বলেন, জেলখানাগুলোর আধুনিকীকরণের প্রস্তাব ছিল, প্রস্তাব ছিল মাদকের নিরাময় কেন্দ্র করা, মাদক ব্যবসায়ী যারা আত্মসমর্পণ করছেন তাদের পুনর্বাসন করা যায় কিনা- এসব বিষয়ে প্রস্তাব ছিল। আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে।

আমাদের নিরাপত্তা বাহিনী ভাল কাজ করছে, আমাদের গোয়েন্দারা ভাল কাজ করছে। আমরা তাদেরর কাছে আহ্বান করেছি… সবাই মিলে কাজ করবেন বলে জানান তিনি

বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

শুরু থেকে আজও আলোচনায় জেলা প্রশাসকেরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা বলে আসছেন।

কোনো কোনো সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পর্যাপ্ত পুলিশ পাওয়া যায় না। এ আদালতের জন্য সব সময় যেন কমপক্ষে একজন উপপরিদর্শকের (এসআই) নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ সদস্যের দল প্রস্তুত রাখা হয়—এ প্রস্তাব তুলে ধরেন তারা।

এ প্রস্তাবের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ডিসিদের এভাবে আশ্বাস দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ