আগামী বছর থেকে ৩ ঘণ্টার মধ্যে জলাবদ্ধতা কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার সকালে সচিবালয়ে 'ঢাকা পানি সম্মেলন -২০১৭' উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন।
মন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে দুটি প্রকল্প নেয়া হয়েছে। এর আগে কখনো এত বৃষ্টি হয়নি, তাই ঢাকার পানি নিরসনে দীর্ঘ কোনো পরিকল্পনা করা হয়নি।
এখন পরিস্থিতি বিবেচনায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আগামী ২৯ ও ৩০ জুলাই ঢাকায় আন্তর্জাতিক পানি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ২৭ টি অংশ নেবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: