জাতীয়

বাঙালির শোকের মাস আগস্ট শুরু

বাঙালির শোকের মাস আগস্ট
বাঙালির শোকের মাস আগস্ট

বাঙালির শোকের মাস আগস্ট— ১৯৭৫'র এ মাসেরই ১৫ তারিখে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্ত্রী-পুত্রসহ বঙ্গবন্ধু পরিবারের অধিকাংশ সদস্য সেদিন প্রাণ হারান ঘাতকের বুলেটে। কতিপয় বিপথগামী সেনাসদস্যের নেতৃত্বে এ হত্যাকাণ্ড থমকে দিয়েছিল গোটা বিশ্বকে।

একাত্তরের মুক্তিযুদ্ধ বিজয়ের মাত্র সাড়ে তিন বছরের মাথায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট, কতিপয় রাজনৈতিক কুচক্রীর যোগসাঁজোসে, সেনাবাহিনীতে ঘাপটি মেরে থাকা একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী হত্যা করে জাতির অবিসংবাদিত নেতাকে। নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্যকে।

বাংলাদেশে নেমে আসে এক বিভীষিকা, শুরু হয় হত্যা, ক্যু পাল্টা ক্যু'র রাজনীতি, চেপে বসে অসাংবিধানিক সামরিক স্বৈরশাসন।

বঙ্গবন্ধুর দর্শন আর মুক্তিযুদ্ধের চেতনা একসূত্রে গাঁথা— উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।

১৫ আগস্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। আগস্টের প্রথম প্রহরে ধানমন্ডির ৩২ নম্বরে মোমবাতি প্রজ্জ্বলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবদনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ