মুন্নু গ্রুপ অব ইন্ড্রাস্টিজের চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ খান মুন্নু মারা গেছেন।
মঙ্গলবার সকালে মানিকগঞ্জে নিজের স্থাপিত মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
এ শিল্পপতির মৃত্যুকালে স্ত্রী হুরুন নাহার, দুই মেয়ে ফিরোজা খান ও আফরোজা খান রিতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেলা বিএনপি নেতা এসএ কবির জিন্নাহ বলেন, মুন্নুর ছোট মেয়ে বিএনপির মানিকগঞ্জ জেলা সভাপতি আফরোজা খান রিতা লন্ডনে ছেলের বিয়ে উপলক্ষে অবস্থান করছেন। মঙ্গলবার সকালে বাবার মৃত্যুর খবর শোনার পরপরই দেশের পথে রওয়ানা দিয়েছেন।
এদিকে, মুন্নুর মৃত্যু খবর জানার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে মুন্নুর শারিরীক অবস্থার অবনতি হলে চলতি বছরের ২০ জানুয়ারি তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর দেশে ফিরে আনা হয়।