জাতীয়

পূর্ণাঙ্গ রায় না পড়ে মন্তব্য নয়: আইনমন্ত্রী

আনিসুল হক
আনিসুল হক

বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে করা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় পড়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে পারবেন জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার সচিবালয়ে এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আজ- সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। রায় অনুয়ায়ী, বিচারপতি অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল ও বিচারকদের শৃঙ্খলা সম্পর্কিত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অবৈধ ঘোষণা করা হয়েছে।

রায়ের কপিতে স্বাক্ষর করেছেন আপিল বেঞ্চের ৬ বিচারপতি। এরফলে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে থাকছে না। ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে পাস হয়। ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন।

চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৫ মে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।

এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পর শুনানি শেষে গত ৩ জুলাই রায়ের সংক্ষিপ্তসার ঘোষণা করেন প্রধান বিচারপতি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ