ভাতার জন্য আর মুক্তিযোদ্ধাদের গ্রাম থেকে শহরে আসতে হবে না— ভাতার টাকা খুব দ্রুতই বাড়ি পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক।
মঙ্গলবার দুপুরে নড়াইল জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়ের সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, আগামী ঈদের আগে বোনাসসহ ভাতার টাকা মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
পরে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন মন্ত্রী আকম মোজাম্মেল হক।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: