জাতীয়

অতিরিক্ত দুই হাজার রিয়ালের বিষয়ে সৌদিকর্তৃপক্ষের সঙ্গে আলোচনা আজই

এ পর্যন্ত ১৫টি হজ ফ্লাইট বাতিল, বিড়ম্বনায় হজযাত্রীরা

এ পর্যন্ত ১২টি হজ ফ্লাইট বাতিল, বিড়ম্বনায় হজযাত্রীরা
এ পর্যন্ত ১২টি হজ ফ্লাইট বাতিল, বিড়ম্বনায় হজযাত্রীরা

দ্বিতীয় ও তৃতীয়বার হজে যাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত দুই হাজার রিয়াল নেয়ার বিষয়ে সৌদিকর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন।

ভিসা প্রক্রিয়াসহ নানা জটিলতায় হজ ফ্লাইট নিয়ে সৃষ্ট বিড়ম্বনা দু/একদিনের মধ্যে সমাধান না হলে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে বলে জানান তিনি।

হজ ব্যবস্থাপনা নিয়ে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, দ্বিতীয় ও তৃতীয়বারের হজ যাত্রীদের জন্য অতিরিক্ত ২ হাজার রিয়েল নেয়ার বিষয়ে আজ সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এরইমধ্যে অতিরিক্ত এই ফি মওকুফের জন্য সৌদি আরব সরকারকে অনুরোধও করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, সকালে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বিঘ্নে বিমান পরিবহন সম্পন্ন করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

ভিসা জটিলতা ও মোয়াল্লেম ফি বাড়ানো সংক্রান্ত জটিলতায় এ পর্যন্ত ১৫টি ফ্লাইট বাতিল হয়ে বিড়ম্বনায় পড়েছেন সাড়ে ৬ হাজারের বেশি হজ যাত্রী।

হজযাত্রা শুরুর পর এক সপ্তাহের মধ্যে আজ- বুধবার পর্যন্ত ১৫টি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ।

জানা গেছে, ভিসা জটিলতায় হজ যাত্রী মিলছে না, এ পর্যন্ত বাতিল এ ফ্লাইটগুলোতে ৪ হাজারের বেশি যাত্রী যেতে পারতেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের কর্মকর্তা শাকিল মেরাজ সাংবাদিকদের বলেন, ভিসা সমস্যাই মূলত যাত্রী সঙ্কট এজন্য ১২টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

হজ এজেন্সিগুলোর কর্মকর্তারা বলেন, গত ২০১৫-১৬ সালে যারা হজ পালন করে এসেছেন, তাদের ক্ষেত্রে হঠাৎ করে অতিরিক্ত ২ হাজার রিয়াল দিতে বলেছে সৌদিআরব, যার ফলে সৃষ্টি হয়েছে এ জটিলতা।

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাধারণ সম্পাদক শাহাদত হোসেন তসলিম বলেন, যারা ওই টাকা পরিশোধ করে রশিদ জমা করছেন না তাদের ভিসা দিচ্ছে না সৌদি দূতাবাস।

বাংলাদেশ থেকে এবার হজে যাচ্ছেন ১ লাখ ২৮ হাজার জন; তাদের মধ্যে ১৫ থেকে ২০ হাজার জনের মতো ব্যক্তিকে পুনরায় হজ করতে যাওয়ায় ২ হাজার রিয়াল (৪৪ হাজার টাকা) দিতে হবে। কিন্তু তার প্রভাব পড়ছে আরও অনেকের উপর।

হাব সাধারণ সম্পাদক তসলিম বলেন, এক পরিবারের সদস্যরা সবাই মিলে যখন হজে যেতে চাইছেন তখন একজনের জটিলতার অবসান না হওয়া পর্যন্ত অন্যরা যেতে চাইছেন না।

হাবের সাবেক সভাপতি ইকবাল বাহার বলেন, হজে যেতে যে বাড়তি ২ হাজার রিয়াল লাগবে তা আগে জানা থাকলে সেই অনুযায়ী হজ প্যাকেজ ঘোষণা করা হত তাহলে এ সমস্যা থাকতো না।

হাবের সাধারণ সম্পাদক বলেন, আমরা ধর্ম মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়ে অনুরোধ করেছি, তারা যেন বিজ্ঞপ্তি জারি করে সবাইকে জানিয়ে দেন যে এ টাকা যাত্রীকে বহন করতে হবে। তবে ধর্ম মন্ত্রণালয় এখনও এই সংক্রান্ত কোনো নির্দেশনা দেয়নি

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (হজ)মো. হাফিজ উদ্দিন বলেন, ২ হাজার রিয়ালের বিষয়ে সিদ্ধান্তটি সৌদি কর্তৃপক্ষ আগে তাদের জানায়নি। ফলে তাদের কাছেও এটি স্পষ্ট নয়। বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য আমরা তাদের চিঠি দিয়েছি। আশা করছি, বাড়তি টাকা কাকে দিতে হবে, তা খুব দ্রুত সবাইকে জানিয়ে দেয়া সম্ভব হবে।

অনেক হজযাত্রী অভিযোড় করেছেন, এজেন্সিগুলো শুধু ২ হাজার রিয়ালই নয় আরও বেশি অর্থ দাবি করেছে তাদের কাছ থেকে।

এ বিষয়ে হাবের সাবেক সভাপতি ইকবাল বাহার সৌদিআরবে মোয়াল্লেমদের ফি বাড়ানোর কথা জানান। সৌদিআরবে ৭২০ রিয়ালে মোয়াল্লেম ঠিক করার কথা ছিল। কিন্তু এখন সেখানে ওই মানের মোয়াল্লেম না পাওয়ায় অন্য মোয়াল্লেমরা ১৫০০ থেকে ১৯০০ রিয়াল বাড়তি দাবি করছেন।

এতে ৯১টি হজ এজেন্সির লোকজনের সেখানে বাড়ি ভাড়া করতে সমস্যা হচ্ছে। সেই কারণে প্রায় ১৮ হাজার ৪০০ যাত্রীর সৌদি আরব যাওয়ায় বিডম্বনায় পড়তে হচ্ছে, অথচ তাদের প্রথমদিকেই যাওয়ার কথা ছিল।

সৌদি সরকার এবার মোয়াল্লেম ফি বাড়ানোর পর বাংলাদেশি এজেন্সিগুলো নিজেদের আর্থিক অসঙ্গতির কথা জানায়। এরপর মক্কায় এক বৈঠকে বাংলাদেশি এজেন্সিগুলোকে দুই কিস্তিতে মোয়াল্লেম ফি দেয়ার সুযোগ দেয়।

সোয়া লাখের মধ্যে এ পর্যন্ত ৪২ হাজার হজযাত্রীর ভিসা হয়েছে এবং প্রায় ২৪ হাজার জন রওনা হয়েছেন। আগামী ২৬ আগস্ট পর্যন্ত হজ ফ্লাইট চলবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ