পচাঁত্তরের খুনিরাই দেশকে সংবিধানের বাইরে ঠেলে দেয়ার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে জাসদের মিছিলপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, পচাঁত্তরের খুনীরাই আবারো চক্রান্ত-ষড়যন্ত্র করছে। জঙ্গিবাদ-সন্ত্রাস-আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে এসব চক্রান্ত করা হচ্ছে। এ অপশক্তি অসাংবিধানিক ধারা ফিরিয়ে আনতে চায়। যারা দেশের অগ্রগতির পথে বাধা দেয় তাদের উৎখাত করতে হবে।
সাম্প্রদায়িক-জঙ্গিবাদকে চিরতরে এদেশের মাটি থেকে উচ্ছেদ করতে হবে বলে জানান তথ্যমন্ত্রী।
পরে বের হয় জাসদের সন্ত্রাসবিরোধী মিছিল। মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: