জাতীয়

বিএনপির পুরো কমিটির পদত্যাগ করা উচিত: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

গত আট বছরে- আট মিনিটের জন্য যারা আন্দোলনের মাঠ গরম করতে পারেনি— এ ব্যর্থতার জন্য বিএনপির পুরো কমিটির পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতির জনক বঙ্গবন্ধুর বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সকালে বাংলা একাডেমিতে ছাত্রলীগের আয়োজিত আলোচনা তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সরকারকে পদত্যাগের কথা বলে কোন দিকে ইশারা-ইঙ্গিত করছেন মীর্জা ফখরুল ইসলাম আলগমীর তা বোঝা যায়। বাংলাদেশ পাকিস্তান নয়। দু'একটা আঘাতে স্তিমিত হওয়ার দল আওয়ামী লীগ নয়।

সাম্প্রতিক রাজনৈতিক বিষয় তুলে ধরে তিনি বলেন, দিন দিন বিএনপির শক্তি কমছে। আওয়ামী লীগের জনপ্রিতায় ঈর্ষান্বিত হয়ে পদত্যাগ চাইছে বিএনপি।

বাংলাদেশ পাকিস্তান নয়— উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে পদত্যাগের কথা বলে বিএনপি কোনদিকে ইঙ্গিত করছে তা বোঝা যায়।

আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ হবে না জানিয়ে দলটির সাধারণ সম্পাদক জানান, এ দলের গণভিত অনেক শক্তিশালী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ