নৌ-মন্ত্রী নিজেই মন্ত্রণালয়ের চিহ্নিত দুর্নীতিবাজদের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন বলে দাবি করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।
সংগঠনের নেতারা বলেন, দুর্নীতি দূর করতে না পারলে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কোনো অধিদপ্তরেই শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়। তারা মন্ত্রীর পদত্যাগও দাবি করেন।
এদিকে, নৌ-রুটগুলোতে প্রয়োজনীয় সিগনাল বাতি ও নির্দেশিকা না থাকায় এবার ঈদে নৌ-চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও আশঙ্কা করছে সংগঠনটি।
২০১৪ সালের ৪ আগস্ট কাওড়াকান্দি-মাওয়া নৌরুটে এমএল পিনাক ৬ নামের লঞ্চটি প্রায় ২০০ যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যায়। এতে নিহত হয় বেসরকারি হিসাব অনুযায়ী ৮৬ জন। আর সরকারি হিসাবে ৪৯ জন। কিছু যাত্রী তীরে উঠতে পারলেও নিখোজ হন ৫০ জনের বেশি।
যাত্রীবাহী লঞ্চ এমএল পিনাক ছয় ট্রাজেডি দিসব ও পবিত্র ঈদুল আযহায় নৌ নিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলনের আয়োজন করে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। এসময় তারা পিনাক ট্রাজেডিতে নিহতদের পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার দাবি জানায়।
এ সময় তারা বলেন, নৌ-পরিবহন খাতে একের পর এক দুর্নীতি চলছেই। আর দুর্নীতিবাজদের বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা নেয়া হয়নি।
এবার বর্ষার মধ্যেই ঈদ উল আযহা। তাই ঈদের মৌসুমের আগেই নদীতে রুট নির্ণয়করণ বাতির ব্যবস্থা দ্রুত স্থাপনের দাবি তাদের।