আইসিটি আইনের ৫৭ ধারা বাতিল প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, সাংবাদিকতা ও গণমাধ্যমের পবিত্রতা রক্ষায় সাইবার অপরাধ মোকাবেলা করা দরকার।
শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ৫৭ ধারা সাইবার অপরাধ দমনের আইন— যার সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। এ আইনের মধ্যে অনেক সাংবাদিক জড়িয়ে গেছেন যেটা বিব্রতকর।
তবে এই ধারায় সাংবাদিকরা হয়রানির শিকার হচ্ছেন কি-না তথ্য মন্ত্রণালয় খোঁজ খবর নিয়ে প্রতিকারের ব্যবস্থা নিচ্ছে বরে জানান ইনু।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: