মেট্রোরেল প্রকল্পের কাজের জন্য সোমবার মিরপুরের বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরণের গ্রাহকের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাগুলো হলো- চিড়িয়াখানা রোড, মিরপুর ১, ২, ৬, ৭ নম্বর সেকশন এবং মিরপুর ১০, ১১ ও ১২ নম্বর সেকশনের রাস্তার পূর্ব ও পশ্চিম পাশ, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি ও মিরপুর সেনানিবাসসহ আশপাশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ম্যাস র্যা পিড ট্রানজিট ডেভেলপমেন্ট (ডিএমআরটি) মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের নিমিত্তে ‘শাট ডাউন’ কাজের জন্য এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: