বিদেশে মোট ২৪টি বাংলাদেশ মিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এরমধ্যে ১৭টি দেশের মিশনে ভূতাপেক্ষ ও ৭টি দেশে নতুন মিশনে পূর্ণাঙ্গ অনুমোদন দিয়েছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক এ অনুমোদন দেয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, মিশন ৭টি স্থাপতি হতে যাচ্ছে-আফগানিস্তানের রাজধানী কাবুল, সুদানের রাজধানী খার্তুম, সিয়েরালিওনের রাজধানী ফ্রি টাউন, রোমানিয়ার রাজধানী বুকারেস্ট, ভারতের তামিল নাড়ু প্রদেশের রাজধানী চেন্নাই, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনি এবং কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরেন্টোতে।
এছাড়াও নজরুল ইন্সটিটিউট আইন-২০১৭ এর খসড়ায়ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: