বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে একটি গার্মেন্টসে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা— এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সোমবার সকালে মিরপুর- ১ নম্বরে মেরিডিয়ান গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের অভিযোগ গত মাসের বেতন আজ দেয়ার কথা থাকলেও মালিক গার্মেন্টসে তালা দিয়ে উধাও হয়ে গেছে।
ঈদকে সামনে রেখে মালিক ষড়যন্ত্র করে আগেই গার্মেন্টস বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ তাদের।
গার্মেন্টসটিতে প্রায় সাড়ে সাতশো শ্রমিক কাজ করেন। ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: