বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই ষোড়শ সংশোধনী বাতিলের রায় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
সোমবার কুষ্টিয়া শহর সমাজসেবা অফিসের উদ্যোগে প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক, দুস্থ নারীদের ভাতা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ষোড়শ সংশোধনী বাতিল হওয়ার পর জাতীয় সংসদে এ নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরে কে কোন মন্তব্য করলো, তাতে কিছু আসে যায় না।
সরকার বিচার বিভাগকে কখনোই নিয়ন্ত্রণ করেনি উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান সরকার স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: